প্রকাশিত: ১৪/০১/২০২০ ৯:৩৪ এএম

নিজস্ব প্রতিবেদক
সততা ও সাহসিকতার জন্য পুলিশের সর্বোচ্চ মর্যাদা সম্পন্ন বিপিএম-বার পদক প্রাপ্তিতে কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এবং আইজিপি ব্যাজ প্রাপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ ইকবাল হোসাইনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম। গতকাল সোমবার বিকালে পুলিশ সুপার কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়েছে।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক তোফায়েল আহমদ ও সাধারণ সম্পাদক এবং যুবলীগ নেতা সোহেল আহমদ বাহাদুরের নেতৃত্বে ফোরামের পৌরসভা ও সদর উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম, কমিউনিটি পুলিশিং ফোরামের কর্মকর্তা ও সদস্য যথাক্রমে উজ্জল কর, এডভোকেট সৈয়দ মোঃ রেজাউর রহমান, মিজানুর রহমান, সাইফুল ইসলাম চৌধুরী, ইফতেখার উদ্দিন পুতু, সেলিম নেওয়াজ, ওয়াহিদ মুরাদ সুমন সহ অন্যান্যরা।

পাঠকের মতামত

কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজানের বদলে কারাভোগ করা সোনা মিয়া জামিনে মুক্ত

‘আয়নাবাজি’র শিকার নিরপরাধ দিনমজুর সোনা মিয়া অবশেষে কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) সকালে কক্সবাজার জেলা ...

কক্সবাজারে গণস্বাস্থ্য কেন্দ্রে পরিচালকের স্বেচ্ছাচারিতা, স্থানীয় কর্মী ছাঁটাইয়ের অভিযোগ

কক্সবাজারে বাস্তুচ্যুত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিয়োজিত অন্যতম বেসরকারি সংস্থা ‘গণস্বাস্থ্য কেন্দ্র’ (জিকে)-এর ভারপ্রাপ্ত ...

কক্সবাজারে হচ্ছে পর্যটন হাব,আমন্ত্রণ জানানো হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের উদ্যোগ শুরু হয়েছে। এ লক্ষ্যে সমন্বিত ...
Single Page Footer