প্রকাশিত: ১০/০৫/২০২১ ২:৪৬ পিএম

বিজিবি মোতায়েন, মহাসড়কে পুলিশের তল্লাশির পরও থেমে নেই ঘরমুখী মানুষের যাত্রা। সিএনজি অটোরিকশায় বা প্রাইভেটকারে কিংবা পায়ে হেঁটে, যে যেভাবে পারছেন ছুটছেন পদ্মার শিমুলিয়া, পাটুরিয়া ফেরিঘাটে। ঘাট এলাকা ও ফেরিতে হাজারো মানুষের ভিড়ে চরমভাবে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। দৌড় দিচ্ছেন অনেকে ফেরি ধরার জন্য, যে কোনো মূল্যে উঠতে হবে ফেরিতে। যত কষ্টই হোক না কেনো পৌছাতে হবে গ্রামের বাড়ি।

বিজিবির মেজর ইমরান হোসেন জানান, ঢাকা থেকে পাটুরিয়া ঘাটে পৌঁছানোর পথে রয়েছে ৩ টি বিজিবির চেকপোস্ট। এসব চেকপোস্টে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ব্যাক্তিগত গাড়িগুলোকে। ফেরত পাঠানো হচ্ছে অনেককেও। তবুও ঘাটে পৌঁছানোর পর দেখা যায় গাড়ির চেয়েও মানুষের ভিড় বেশি।

ভেঙে ভেঙে নানা ভোগান্তির পর যারা ঘাট পর্যন্ত পৌঁছেছেন তাদের বেশিরভাগই জানেন না কিভাবে পৌঁছাবেন অপর পাড়ে। এছাড়াও ঘাটের অন্য প্রান্ত থেকেও কিভাবে বাড়ি পৌঁঁছাবেন তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

একই অবস্থা দৌলতদিয়া ফেরিঘাটেও। ঘাটের দুইপাশে রয়েছে গাড়ির দীর্ঘ সারি। ১৬ টির মধ্যে জরুরি সেবার জন্য ২ টি ফেরি চালু থাকলেও উঠতে পারছে না কোনো গাড়ি। ফেরি ঘাটে পৌঁছানো মাত্রই যাত্রীরা হুড়োহুড়ি করে উঠে পরছেন তাতে। যাত্রীচাপ সবচেয়ে বেশি রয়েছে শিমুলিয়া ঘাটে। স্বাস্থ্যবিধি না মেনে গাদাগাদি করে ফেরি পারাপার হচ্ছে শত শত যাত্রী।

শিমুলিয়া ঘাটে ফেরি ছাড়াও চলছে ট্রলার ও লঞ্চ। সরকারি নির্দেশ অমান্য করে যাত্রী পরিবহনের অভিযোগে ঘাট কর্তৃপক্ষ এসব বাহনের সাথে জড়িত ১৩ জনকে করেছে জরিমানা।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer