প্রকাশিত: ২২/০৫/২০১৬ ৯:২০ এএম , আপডেট: ২২/০৫/২০১৬ ৯:২৩ এএম

নিজস্ব প্রতিবেদক:

দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টিভির অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’-এর অনুসন্ধান টিমে ফিরে এসেছে টিমের পুরনো সদস্য কমল সালাউদ্দিন, কাজী ইসমাইল ও গোলাম কিবরিয়া।

একই সঙ্গে তালাশ টিমে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে যোগ দিয়েছেন এস এম নুরুজ্জমান।

এ ছাড়া জ্যেষ্ঠ প্রতিবেদক পদে কমল সালাউদ্দিন ও সিনিয়র ভিডিওগ্রাফার পদে যোগ দিয়েছেন কাজী ইসমাইল ও গোলাম কিবরিয়া। এই চারজনেরই পূর্বের কর্মস্থল ছিল যমুনা টেলিভিশন।

আবার ফিরে আসা সম্পর্কে কমল সালাউদ্দিন জানান, তালাশ থেকে বেরিয়ে গিয়ে কিছু সদস্যের আবার ফিরে আসাতে এক ধরনের স্বাচ্ছন্দ্য তৈরি হয়েছে টিমে। ১০০ পর্ব প্রচারিত হওয়ার পর ২ মাসের বিরতি শেষে তালাশ এখন ফিরে আসার প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে।

দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, দর্শকদের অপেক্ষার কারণেই তালাশ বার বার ফিরে আসে। এবারও আসবে নানা ধরনের অপরাধ ও সামাজিক অসঙ্গতি তুলে ধরতে।

আরও বড় কলেবরে তালাশ ফিরবে আসবে উল্লেখ করে তিনি বলেন, তালাশ এবার পরিকল্পিতভাবেই দর্শকের আরও কাছাকাছি যাবে। তার চেয়েও বড় কথা হলো, এবার তালাশ শুরু হওয়ার পর থেকে দর্শকদের আর ১৫ দিন করে অপেক্ষা করতে হবে না নতুন পর্ব দেখার জন্য।

উল্লেখ্য, প্রতি শুক্রবার রাত সাড়ে ৯টায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে প্রচারিত হয় অনুসন্ধানমূলক অনুষ্ঠান ‘তালাশ’।

সূত্র

পূর্ব পশ্চিম

পাঠকের মতামত

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চান স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...

প্রতিরক্ষা, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যুতে তারেক রহমান-এরদোয়ান বৈঠক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ ...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা মন্ত্রীর বৈঠক: রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক করিডর নিয়ে আলোচনা

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ...

বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরখানে তুরাগ নদী থেকে বিমানবাহিনীর চাকরিচ্যুত কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার ...