প্রকাশিত: ১১/০৭/২০১৬ ৯:১৯ পিএম

abdul-bari-sm20160711210504জামালপুর: জামালপুরে রেলওয়ে (জিআরপি) পুলিশের মারধরে আহত সাবেক সেনাসদস্য মুক্তিযোদ্ধা আব্দুল বারীর (৬০) মৃত্যুর ঘটনায় রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও এক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে।

সোমবার (১১ জুলাই) সন্ধ্যায় জামালপুর জিআরপি থানার ওসি ‍ গৌর চন্দ্র মজুমদার ও কনস্টেবল অমিতকে সাময়িক বরখাস্ত করা হয়।

এদিকে, ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এরআগে বিকেল সাড়ে ৩টায় ময়মনসিংহ সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান মুক্তিযোদ্ধা আব্দুল বারী।

মারধরের কথা অস্বীকার করে বরখাস্তকৃত ওসি গৌর চন্দ্র মজুমদার বাংলানিউজকে বলেন, টিসি অফিসের সামনে মুক্তিযোদ্ধা আব্দুল বারী আমার ওপর চড়াও হন। তিনি এক  কনস্টেবলকে ধাক্কা দিলে সেও তাকে পাল্টা ধাক্কা দেয়। এতে প্ল্যাটফর্মে পড়ে আব্দুল বারী মাথার পেছনে আঘাত পান।

এ ব্যাপারে রেলওয়ে পুলিশ সুপার (চট্টগ্রাম) নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, অভিযুক্ত দুইজনকে সাময়িক বরখাস্ত করে বিভাগীয় তদন্ত কমিটি করা হয়েছে। এছাড়া জামালপুর জেলা প্রশাসক ও রেলওয়ে ইঞ্জিনিয়ারের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জামালপুরের জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম খোকা বলেন, অবিলম্বে দোষীদের শাস্তির ব্যবস্থা করা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন তারা।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer