ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৫/২০২৪ ৮:০২ এএম

বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিল এর নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের সদর দপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড স্লেটন মিলকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন। মিলের নাম অনুমোদনের জন্য সিনেটের কাছে পাঠানো হয়েছে।

২০২১ সালের জুলাই থেকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন পিটার হাস। তাঁর স্থলাভিষিক্ত হবেন কূটনীতিক মিল।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করা এই কূটনীতিক বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে উপ মিশন প্রধান হিসেবে কাজ করছেন। এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন মিল।

মিনিস্টার কাউন্সিলে হিসেবে ১৯৯২ সালে ফরেন সার্ভিসে যোগ দেন মিল। তিনি মার্কিন নিষেধাজ্ঞা নীতি ও বাস্তবায়ন ব্যুরোর পরিচালকও ছিলেন। ভার্জিনিয়ার বাসিন্দা মিল ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে বিএ ও টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer