ডেস্ক নিউজ
প্রকাশিত: ২১/০২/২০২৪ ৭:১৫ এএম

কক্সবাজার থেকে পিকনিক শেষে মাদারীপুরে ফেরার পথে সাড়ে ৭ হাজার পিস ইয়াবা ও দুই নারীসহ ৬ জনকে আটক করেছে র‌্যাব।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে মাদারীপুর সদর উপজেলার কুনিয়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মাদারীপুর সদর উপজেলার কুনিয়া গ্রামের মৃত আব্দুল মালেক আকনের ছেলে শামীম আকন (২০), একই গ্রামের জালাল মোল্লার ছেলে হৃদয় হাসান (২০), সয়োরায় ফরাজীর ছেলে সানজিদ ফরাজী (১৯), চরপুঠিবাড়ি গ্রামের সিরাজ ফকিরের ছেলে নাসির ফকির (৩০), রাজৈর উপজেলার আমবাগ কুঠিবাড়ি (মুক্তারকান্দি গুচ্ছগ্রাম) এলাকার জালাল শেখের মেয়ে রুমি আক্তার (২২) ও একই উপজেলার আলম দস্তার ব্রিজ এলাকার বাদল শরীফের মেয়ে তানিয়া ইসলাম (২৩)।

র‌্যাব জানায়, কক্সবাজার থেকে পিকনিকের মাইক্রোবাসে ইয়াবার একটি বড় চালান আসছে এমন খবরে মাদারীপুরের কুনিয়া এলাকায় তল্লাশি চৌকি বসায় র‌্যাব। এ সময় সন্দেহভাজন মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৭ হাজার ৩৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাইক্রোবাস জব্দের পাশাপাশি দুই নারীসহ ৬ জনকে আটক করে র‌্যাব। পরে তাদের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. রবিউল ইসলাম জানান, আটক ব্যক্তিরা পিকনিক করার ছদ্মবেশে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের থানায় হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...