প্রকাশিত: ০৩/০৯/২০১৮ ১১:৫৩ এএম , আপডেট: ০৩/০৯/২০১৮ ১২:০০ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
টেকনাফের গলাকাটা অবস্থায় তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে চাকমারকুলের পারিয়াপাড়ার পাহাড়ের ভেতর থেকে তাদেরে উদ্ধার করা হয়েছে। টেকনাফের হোয়াইক্যং পুলিশ চৌকির কর্মকর্তা (এসআই) দীপংকর কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকালে খবর পেয়ে পুলিশের একটি দল তার নেতৃত্বে ও স্থানীয়দের সহযোগিতায় সকাল ৯টার দিকে পাহাড়ের ভেতর থেকে তিন রোহিঙ্গা যুবককে গলা কাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের দ্রুত কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। ওই যুবকদের গলা কেটে হত্যার চেষ্টা করা হয়েছিল। যুবকদের পরনে ছিল গেঞ্জি ও লুঙ্গি। সেখানে আরও কেউ নিখোঁজ রয়েছে কিনা তল্লাশি চালানো হচ্ছে। তবে তাদের কে বা কারা হত্যার চেষ্টা করছিল, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

টেকনাফ থানার ওসি রনজিত কুমার বড়ুয়া বলেন, ‘পাহাড়ের ভেতর থেকে গলা কাটা তিন যুবককে উদ্ধার করা হয়েছে। তারা এখনও বেঁচে আছে। চিকিৎসার জন্য দ্রুত তাদের কক্সবাজারের পাঠানো হয়েছে।’

পাঠকের মতামত

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...

রোহিঙ্গাদের দক্ষতা উন্নয়নে ৪৬ কোটি টাকায় পরামর্শক নিয়োগের অনুমোদন

চট্টগ্রাম বিভাগে আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠী এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) দক্ষতা উন্নয়ন, সামাজিক সুরক্ষা ...

রোহিঙ্গা ক্যাম্পে নিষেধাজ্ঞা উপেক্ষা করে ব্রডব্যান্ড ইন্টারনেট

সরকারি বিধিনিষেধ থাকলেও কক্সবাজারের উখিয়া-টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারের অভিযোগ দীর্ঘদিনের। অনুসন্ধানে উঠে ...
Single Page Footer