উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১/১০/২০২২ ৭:০২ এএম

পার্বত্যাঞ্চলে অভিযান চালিয়ে আরও ৭ জঙ্গিকে গ্রেফতার করেছে র‌্যাব। তাদের সঙ্গে তিন পাহাড়িকে গ্রেফতার করা হয়েছে।এ নিয়ে তৃতীয় দফায় মোট ১৯ জঙ্গি সদস্যকে গ্রেফতার করা হলো।

বৃহস্পতিবার র‌্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, বান্দরবান ও রাঙামাটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি পার্বত্যাঞ্চলে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’র আস্তানা তথ্য জানায় র‌্যাব। আগের দুই দফাসহ তৃতীয় দফায় গ্রেফতার সাতজন এই সংগঠনের সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

এ ছাড়া আরও যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে, তারা পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের।

গ্রেফতার পাহাড়িরা কোন সংগঠনের- তা স্পষ্ট করেনি র‌্যাব। তবে এরা কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের বলে শোনা যাচ্ছে। যে দলটি ‘বম পার্টি’ নামেও পরিচিত।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...