ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৬/০৩/২০২৫ ৫:১৯ পিএম

একই বিষয়ে বারবার রিট আবেদন করে স্থিতাবস্থা নিয়ে ইটভাটা পরিচালনাকারী পার্বত্য চট্টগ্রামের ৫৪ ভাটা মালিককে চার লাখ টাকা করে জরিমানা করেছে হাই কোর্ট।

এ বিষয়ে একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর বেঞ্চ এই রায় দেয়।

রিট আবেদনকারী সংগঠন মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ-এইচআরপিবি এর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

এই ৫৪ ইটভাটা মালিকের মধ্যে রয়েছেন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, মোজাম্মেল হক, ওবায়দুল কবির, শামীমা আক্তার, গিয়াস উদ্দিন, এনামুল হক, নাসির উল আলম, মোহাম্মদ ইসলাম, বিপ্লব কান্তি ও আব্দুল কাদের।

মনজিল মোরসেদের সাংবাদিকদের বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড় ধ্বংস করে লাইসেন্স ছাড়া অনেক ইটভাটা চালু থাকার বিষয়ে সংবাদমাধ্যমে খবর এলে এইচআরপিবি জনস্বার্থে একটি রিট আবেদন করে। আদালত শুনানি শেষে রুল জারি করে সকল অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়।

“আদালতের আদেশ কার্যকর করতে গেলে ইটভাটা মালিকগণ অন্য একটি রিট আবেদন করেন এবং স্থিতাবস্থার আদেশ পান। তাদের সে রিট আদেশে এইচআরপিবি পক্ষভুক্ত হয় এবং শুনানি শেষে আদালত সে রুল ডিসচার্জ করে।”

মনজিল মোরসেদ বলেন, সে রায়ের বিরুদ্ধে ইটভাটা মালিকগণ আপিল করেন। চূড়ান্ত শুনানি শেষে আপিল বিভাগ ২০২৩ সালের ৪ জুন রায় দেয় এবং দুই সপ্তাহের মধ্যে তাদের আবেদন নিষ্পত্তি করার নির্দেশ দেয়। তবে আপিল বিভাগ কোনো স্থগিতাদেশ বা স্থিতাবস্থা দেয়নি।

“এর কয়েক মাস পরে ইটভাটা মালিকগণ অপর একটি রিট আবেদন দায়ের করে স্থিতাবস্থার আদেশ নেন এবং সে আদেশ ছয় মাসের জন্য বর্ধিত করা হয়।”

বিষয়টি জানার পরে এইচআরপিবি এর প্রেসিডেন্ট অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতকে অবহিত করেন এবং কতিপয় ইটভাটা মালিক একই বিষয়ের উপরে বারবার রিট আবেদন করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করছেন বলে তুলে ধরেন।

এসব ইটভাটা মালিকরা ইতোপূর্বে আদালতের আদেশ জালিয়াতি করেছেন এবং এই আদালত তাদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে বলেও তুলে ধরেন তিনি।

মনজিল মোরসেদ বলেন, যে রিট আবেদনে স্থিতাবস্থা ছয় মাসের জন্য বাড়ানো হয়েছিল এদিন বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি শিকদার মাহমুদুর রাজীর আদালতে তার শুনানি হয়। শুনানি শেষে আদালত ছয় মাসের বর্ধিত স্থিতাবস্থার আদেশ প্রত্যাহার করে এবং রুল খারিজ (ডিসচার্জ) করে রায় দেয়।

“আদালত সার্বিক বিবেচনায় রিট পিটিশনারদের সার্বিক কর্মকাণ্ড বিবেচনায় নিয়ে একই বিষয়ে বারবার অবৈধ ইটভাটা পরিচালনায় জড়িত থাকায় পার্বত্য চট্টগ্রামের ৫৪টি ইটভাটার মালিকের প্রত্যেককে চার লাখ টাকা করে জরিমানার আদেশ দেয় এবং আগামী ৩০ দিনের মধ্যে উক্ত টাকা হাই কোর্টে জমা দেওয়ার নির্দেশ দেয়।

পাঠকের মতামত

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...

এনসিপির গাড়িতে আবারও হামলা

এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িতে হয়েছে হামলা। আজ বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে ...

মিয়ানমারের সম্মতি: ফিরছে ৩ লাখ রোহিঙ্গা, মালয়েশিয়া থেকেও ৫ হাজার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার মধ্যে নতুন এক অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন মালয়েশিয়ার ...

টেকনাফের একরামুল হত্যা : সেনা হেফাজতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন র‍্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট ...

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...
Single Page Footer