ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৭/০৩/২০২৫ ৩:৩৪ পিএম

গাজীপুরে পাসপোর্ট অফিসে ভুয়া পরিচয়ে বাংলাদেশি পাসপোর্ট তৈরির চেষ্টার সময় হাতেনাতে এক রোহিঙ্গা নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ।

তিনি জানান, এক দালালের মাধ্যমে অর্থের বিনিময়ে পাসপোর্ট এর আবেদন করতে আসলে কর্মকর্তাদের সন্দেহ হয়। পরে তাকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, শারিদা (২০) কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পের বাসিন্দা। পাসপোর্ট করতে কয়েকদিন আগেই গাজীপুরে আসেন। পরে এক দালালের মাধ্যমে পাসপোর্ট করতে অফিসে আসেন। সেখান থেকেই তাকে আটক করা হয়।

এ ঘটনায় জড়িত দালালকেও আটক করা হয়েছে। এর সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...