প্রকাশিত: ২৭/০৮/২০১৯ ৯:৩৫ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে ভুয়া বাবাসহ আটক ১৮ বছরের এক রোহিঙ্গা তরুণী আটক হয়েছেন।পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক বছর কারাদণ্ড দেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে এ তথ্য জানান কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আবু নাঈম মাসুম।

সহকারী পরিচালক আবু নাঈম মাসুম জানান, কক্সবাজার আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক তরুণীকে নিয়ে বাবা-মেয়ের পরিচয়ে পাসপোর্ট করতে আসেন কক্সবাজার সদর উপজেলা পূর্ব নাইক্ষংদিয়ার মনজুর আলম। পরে সন্দেহ হলে মেয়ে আসমার আঙ্গুলের ছাপ পরীক্ষা করা হয়। সেখানে তার আঙ্গুলের ছাপ রোহিঙ্গাদের করা তালিকার সাথে মিলে যায়। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে আসমা নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন এবং টাকার বিনিময়ে মনজুর আলমকে পিতা সাজিয়ে পাসপোর্ট করার চেষ্টা করছিলেন বলেও জানান।

আবু নাঈম মাসুম আরও জানান, আসমার প্রকৃত নাম রশিদা বেগম, তিনি উখিয়ার জামতলী ক্যাম্পেরর আব্দুল আমিনের মেয়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদের দুইজনকে এক বছরের কারাদণ্ড দেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...