প্রকাশিত: ২৬/০৩/২০২১ ১০:২০ পিএম

সুজাউদ্দিন রুবেল
কক্সবাজারের উখিয়ায় অগ্নিকাণ্ডে বিরানভূমিতে পরিণত হয়েছিল বালুখালী রোহিঙ্গা ক্যাম্প। দ্রুত পাল্টে যাচ্ছে সে দৃশ্যপট। ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা সরকার এবং দেশি-বিদেশি সংস্থার সহযোগিতায় দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে।

চারপাশে আগুনের ভয়াবহতার চিহ্ন। বসতি আর সবুজ গাছপালা ছাইমাখা। রোহিঙ্গাদের মাথা গোঁজার ঠাই নেই। ধ্বংস্তূপের মাঝেই সরকারি-বেসরকারি উদ্যোগে তৈরি হচ্ছে সারি সারি তাঁবু। আর দ্রুত এই তাঁবুতে ঠাঁই হচ্ছে আগুনে ঘরহারা রোহিঙ্গাদের। দেয়া হচ্ছে সব ধরনের সহায়তা।
অগ্নিকাণ্ডের পর বড় সংকট ছিল খাদ্য, খাবার পানি, চিকিৎসা, জ্বালানি ও শিশুদের নিয়ে। দূর হচ্ছে এসব সংকটও।
কক্সবাজার ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কমিশনার শাহ্ রেজওয়ান হায়াত বলেন, ‘বিভিন্ন সেচ্ছাসেবী সংস্থা আমাদের সাহায্য করছে। সবার সহযোগিতায় দ্রুত সংকট কাটিয়ে ওঠার পাশাপাশি নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।’

সোমবার (২২ মার্চ) বালুখালী আশ্রয় শিবিরে আগুনে সরকারি হিসাবেই পুড়ে গেছে প্রায় দশ হাজার বসতঘর ও দোকানপাট। ক্ষতিগ্রস্ত হয় ৪৫ হাজার মানুষ ও মারা যায় ১১ জন রোহিঙ্গা।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...