প্রকাশিত: ০২/১০/২০১৭ ১০:২৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৪৭ পিএম

উখিয়া নিউজ ডটকম::
এখনো বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা শরণার্থীরা। তবে রুট পরিবর্তন করে এবার নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকছেন তারা। এদিকে, পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে বাণিজ্যে নেমেছে দালাল চক্র।

রোহিঙ্গা ও স্থানীয়দের অভিযোগ, বাংলাদেশে প্রবেশে সাহায্য করার বিনিময়ে স্বর্ণালংকার, মূল্যবান দ্রব্য ও মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে। পুলিশের দাবি, দালালদের দৌরাত্ম্য বন্ধে সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি।

গত ২৫শে আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা শুরুর পর থেকে প্রথম দিকে উখিয়া সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। এরপর গত তিন সপ্তাহে বান্দরবনের ঘুমধুম, তমব্রু, জলপাইতলির পাশাপাশি টেকনাফের লম্বারবিল ও কাঞ্জরপাড়া সীমান্তসহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ৪ লাখের বেশি রোহিঙ্গা।

গত এক সপ্তাহে অন্য সব সীমান্ত দিয়ে রোহিঙ্গা প্রবেশ কমলেও টেকনাফের শাহপরীর দ্বীপ পয়েন্ট দিয়ে এখনো বাংলাদেশে ঢুকছে হাজার হাজার রোহিঙ্গা। তাদের পালিয়ে আসাকে কেন্দ্র করে মূল্যবান দ্রব্যাদির পাশাপাশি মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে দালালচক্র।

রোহিঙ্গাদের সহায়তার নামে অর্থ হাতিয়ে নেয়া দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানালেন এ স্থানীয় জনপ্রতিনিধি। খবর সময় টিভি’র

৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ফজলুল হক বলেন, ‘দালালেরা ১০-১২ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। কিন্তু ইদানীং শুনছি ৫০-৭০ হাজার করেও টাকা নিচ্ছে।

তবে সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা।

কক্সবাজারের পুলিশ সুপার ড. একে এম ইকবাল হোসেন বলেন, ‘যারা রোহিঙ্গা প্রবেশ করতে দেয় বা যারা সাহায্য করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থা নিয়েছি। গোয়েন্দা নজরদারি রেখেছি।’

পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত রাখাইন রাজ্যে সহিংসতার পর নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় নৌকা ডুবিতে মৃত্যু হয়েছে ১শ ৩৫জন রোহিঙ্গার। যার অধিকাংশই শিশু ও নারী।

পাঠকের মতামত

 

২০ টনের বেশি বর্জ্য অপসারণ, স্থায়ী সমাধানে ডাম্পিং স্টেশন চায় বিডি ক্লিন উখিয়া

দেশব্যাপী পরিচ্ছন্নতা আন্দোলনের অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন উখিয়া টিমের উদ্যোগে ১৪তম পরিচ্ছন্নতা অভিযান ...

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...