প্রকাশিত: ২৪/০১/২০২১ ৯:২১ পিএম

দেলোয়ার হোসাইন টিসু-উখিয়া::
কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল এবং ভোট গ্রহণ আরো প্রায় ৪ মাস বাকি।এরই মধ্যে শুরু হয়েছে আগাম প্রচারণা-প্রচারণা।নির্বাচনকে উপলক্ষ্য করে প্রার্থীরা ভোটারদের সাথে দেখা-স্বাক্ষাত, মতবিনিময়, কৌশল বিনিময় শুরু করে দিয়েছেন।সামাজিক,সাংস্কৃতিক, ধর্মীয় ও পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনের আগাম প্রার্থীতা জানান দিচ্ছেন।রঙ-বেরঙের পোস্টার ছাটিয়ে দোয়া চেয়ে নানা প্রতিশ্রুতিও জানান দিচ্ছেন। সামাজিক কল্যাণে অনেকেই ভোটারের মন রক্ষায় দান-খয়রাত সহ নানা সামগ্রীও বিতরণ করে চলছেন।

তেমনি শীতবস্ত্র,নলকুপ, প্রসাধন সামগ্রী,ফ্রি ঔষধ বিতরণ এবং দান-খয়রাত করে যাচ্ছেন।আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী হিসেবে দলমত নির্বিশেষে সকলের দোয়া,সমর্থন ও রায় প্রত্যাশা করছেন প্রার্থীরা।

ইতিমধ্যে চেয়ারম্যান পদে পালংখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী, সাবেক চেয়ারম্যান মকবুল হোসেন (এম.এ) এর সন্তান ও গত বারের নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাত হোসেন জুয়েল,পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এমএ মঞ্জুর, তৎকালীন ভাইস-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজির আহমদ চৌধুরীর সন্তান ও বর্তমান প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরী,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হক এর সন্তান এডভোকেট আব্দুল মালেক,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও গতবারের নৌকার বিদ্রোহী প্রার্থী আলী আহমদ,পালংখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের ভুট্রো, উপজেলা বিএনপি নেতা মো: ফোরকান চৌধুরী আগাম প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জমির উদ্দিনও নির্বাচন করবেন বলে লোকমুখে শোনা যাচ্ছে।

শাহাদাত হোসেন জুয়েল,এমএ মঞ্জুর,নুরুল আবছার চৌধুরী,আলী আহমদ,ফজল কাদের ভুট্রো আওয়ামীলীগের মনোনয়নে নৌকার টিকিট পেতে লবিং চালিয়ে যাচ্ছেন।মো: ফোরকান চৌধুরী বিএনপির মনোনিত ধাণের শীষ ও এম. গফুর উদ্দিন চৌধুরী,এডভোকেট আব্দুল মালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানা যায়।

পাশাপাশি ইউনিয়নের ৯ টি ওয়ার্ডেও মেম্বার প্রার্থীরা প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।কবে নাগাদ ভোট গ্রহণ হবে তা জানা না গেলেও সম্ভাব্য তারিখ হিসেবে মে-জুনের মধ্যে তফসিল এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ইরফান উদ্দিন জানান।

গেল বারে ২০১৬ সালের ৪ জুন উখিয়ার ৫ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।তিনি বলেন,নির্বাচন বিষয়ে বাংলাদেশ নির্বাচন কমিশন যে সম্ভাব্য তফসিলের মাস উল্ল্যেখ করেছে,তাতে নিদিষ্ট তারিখ জানাইনি।পালংখালী ইউনিয়নে শেষ ধাপে নির্বাচন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পাঠকের মতামত

স্ত্রীকে দোতলা থেকে ফেলে দিয়ে নিজেও লাফ, ইনানী থেকে বেঁচে ফেরা মাসুদের বর্ণনা

কক্সবাজারের উখিয়ায় পাটুয়ার টেক সৈকতে কাঠের ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের ছয় ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নাসরিনের শিক্ষক হওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল

কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের একজন সাভারের ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষিকা নাসরিন ...