
মোঃ আসাদুজ্জামান,বরগুনা প্রতিনিধি::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নে ২০০ তালের বীজ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।
গত বুধবার (১২ আগস্ট) কাঠালতলী ইউনিয়নের এম.কে কম্পিউটারাইজড আইডিয়াল স্কুল ও কাঠালতলী ইউনিয়নের সচেতন ছাত্র ও যুব সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বন্যা প্রবণ কাঠালতলী ইউনিয়নের পশ্চিম কাঠালতলী পরিঘাটা বলেশ্বর নদীর বেড়িবাঁধে এক কিলোমিটারের বেশি জায়গা জুড়ে দুই শতাধিক তালের বীজ রোপন করা হয়।
তালের বীজ রোপন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি২৪লাইভের বার্তা সম্পাদক মাসউদুর রহমান। এছাড়া আরও উপস্থিত ছিলেন, চরদুয়ানী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান খান, কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এম.কে তোফাজ্জেল সহ সাব্বির, রুমান মুন্সি, আব্দুল্লাহ, নাঈম মাতুব্বর, রাব্বি, হাসান, সোলায়মান মুন্সি, রুবেল, মুজাহিদুল, ফয়সাল মুন্সি, সিফাত সিকদার ও স্থানীয় যুবলীগ কর্মী আবু সালেহ বেলাল এবং এম.কে কম্পিউটারাইজড আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক নিয়াজ মোর্শেদ প্রমুখ।

পাঠকের মতামত