মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়ার চেষ্টাকালে রোহিঙ্গা নারী আটক
ময়মনসিংহের তারাকান্দায় মিথ্যা তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে ভোটার হওয়ার চেষ্টার অভিযোগে রাবেয়া বেগম ...

রাউজানে পুকুরের পানিতে ডুবে জান্নাতুল মাওয়া (০৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এই ঘটনা ঘটে উপজেলার বাগোয়ান ইউনিয়নের গরীব উল্লাহ পাড়ায়।
শিশু মাওয়া ওই পাড়ার হাজী আবদুল মজিদের বাড়ির সালাহ উদ্দিনের মেয়ে। স্থানীয় বলেছেন ঘর থেকে খেলতে বের হয়ে শিশু জান্নাতুল মাওয়া কোনো এক সময় পুকুরে পড়ে যায়। তাকে দীর্ঘক্ষণ না দেখে পরিবারের সদস্য খুজাখুঁজি করার এক পর্যায়ে পুকুর ঘাটে তার জুতা দেখে সন্দেহ হয়।
পরে পুকুরে থেকে তার নিথর দেহ উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করে।
পাঠকের মতামত