প্রকাশিত: ০৮/১১/২০১৮ ৭:৪৮ এএম

উখিয়া নিউজ ডটকম::
মালয়েশিয়ায় পাচারকালে বঙ্গোপসাগর থেকে ৩৩ রোহিঙ্গাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় ৬ দালালকে আটক করা হয়েছে।বুধবার (৭ নভেম্বর) বিকেল ৫টার দিকে কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে একটি ট্রলারসহ তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতদের মধ্যে ১০ জন নারী, ১৪ জন পুরুষ ও ৯ জন শিশু। সকলে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিক। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।

রাত সাড়ে ৮টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার সাইফুল ইসলাম বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দালালের মাধ্যমে পাচারকালে ৩৩ রোহিঙ্গাসহ ৬ জনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া রোহিঙ্গাদের উখিয়া-টেকনাফের বিভিন্ন ক্যাম্পে ফেরত ও আটক ৬ দালালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...