প্রকাশিত: ২০/১০/২০১৮ ১০:১৬ এএম

উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজার – উখিয়া সড়কের বিসিক এলাকার পলিটেকনিক ইন্সটিটিউট এর সামনে থেকে ১ লাখ ইয়াবা নিয়ে একজন মিয়ানমারের নাগরিকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব।
আটকরা হলো- টেকনাফের জাহালিয়ে পাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে মো: জুবায়ের প্রকাশ জোহার (৩৫), উখিয়ার ধুরুমখালি জনাব আলী পাড়ার মৃত বাদশা মিয়ার ছেলে মো: বেলাল (২২) এবং মিয়ানমারের মংডু চামিলা পাডার বনি আমিনের ছেলে মো: ছদরুল আমিন (২১)।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়।
এসময় ইয়াবা পাচারকারীদের বহনকারী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১১-৯৩০৫) জব্দ করে র‍্যাব টীম। উদ্ধার ইয়াবা সমূহের অনুমান মূল্য পাঁচ কোটি টাকা বলে র‍্যাব জানিয়েছে।
র‍্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের লে. মির্জা শাহেদ মাহতাব এ তথ্য নিশ্চিত করেছেন।
অধিনায়ক মেজর মোঃ মেহেদী হাসান জানান, ইয়াবার একটি চালান মাইক্রোতে করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল, এমন সংবাদে গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় গাড়িতে ১ লাখ ইয়াবা পাওয়া যায়। এতে জড়িত তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

পাঠকের মতামত

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...

মাদক উদ্ধার ও সাহসিকতায় সম্মাননা পেলেন ওসি মোহাম্মদ আলী

সর্বোচ্চ মাদক উদ্ধার এবং সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পেয়েছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ...

অপহৃত শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, ক্যাম্প থেকে রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

অপহৃত এক শিশুকে ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখানোর ঘটনায় কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে জকরিয়া (৩০) ...

টেকনাফে ইউনিয়ন বিভাজন নিয়ে প্রতিবেদন করায় , সাংবাদিক টিপুর বিরুদ্ধে মামলা

টেকনাফের ইউনিয়ন বিভাজন নিয়ে গত ১৭জুলাই থেকে প্রিন্ট ও অনলাইন মিডিয়াসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে ধারাবাহিক ...
Single Page Footer