প্রকাশিত: ০৫/১০/২০২১ ৯:৩৬ এএম
সংসদ ভবন

সংসদ ভবন
দেশের পর্যটন কেন্দ্রগুলোতে বিদেশি পর্যটকদের জন্য ডেডিকেটেড ক্যাসিনোসহ তাদের বিনোদন উপযোগী ব্যবস্থা রেখে স্থাপনা নির্মাণের সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।

আজ সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদ সদস্য ও কমিটির চেয়ারম্যান আ স ম ফিরোজ।

বৈঠকে বিদেশি পর্যটক আকর্ষণের জন্য ভিসা ও ইমিগ্রেশন পদ্ধতি সহজীকরণ এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সুপারিশ করে কমিটি।

কমিটি কক্সবাজারের হোটেল শৈবাল, মোটেল প্রবাল ও উপলের জায়গা একত্রিত করে মাস্টার প্ল্যান তৈরি করে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ-সুবিধা সম্পন্ন পর্যটন স্থাপনা তৈরির জন্য সুপারিশ করে।

বৈঠকে কুয়াকাটার পর্যটন এলাকা সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে অগোছালো স্থাপনা নির্মাণ বন্ধ করে মাস্টার প্ল্যানের মাধ্যমে আধুনিক, আকর্ষণীয় এবং উন্নত সুযোগ সুবিধা সম্বলিত পর্যটন স্থাপনা তৈরির জন্য সুপারিশ করা হয়।

এছাড়া, পর্যটন শিল্প বিকাশে আন্তর্জাতিক পর্যটন সংস্থাসহ দেশি-বিদেশি ট্যুর অপারেটরদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তাদের সহযোগিতা নিতে কমিটি সুপারিশ করে।

বৈঠকে পর্যটন শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে কার্যকর উদ্যোগ নিতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোকে কাজে লাগানোর জন্য সুপারিশ করা হয়।

এছাড়া, পর্যটন শিল্পে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) প্রকল্প বাস্তবায়নের প্রতিবন্ধকতা দূর করার বিষয়ে সুপারিশ করে কমিটি।

কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মুহিবুর রহমান মানিক ও নাহিদ ইজাহার খান বৈঠকে অংশ নেন।

পাঠকের মতামত

‘রোহিঙ্গা প্রত্যাবাসনের বারোটা বাজিয়েছিল শেখ হাসিনা সরকার’

রোহিঙ্গা প্রত্যাবাসনকে শুধু দ্বিপাক্ষিক প্রক্রিয়ার মধ্যে সীমাবদ্ধ রাখার কারণেই আগের সরকার প্রত্যাবাসন উদ্যোগকে ব্যর্থ করে ...

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...
Single Page Footer