প্রকাশিত: ০৭/০৩/২০১৭ ১০:৩০ পিএম

নিউজ ডেস্ক::
পর্নোগ্রাফি বিক্রয়, প্রদর্শন বা যেকোনো প্রকার প্রচার করলে মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে শাস্তি দেবে সরকার।

এ ধরনের অপরাধের জন্য ভ্রাম্যমাণ আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন।

এজন্য ‘ভ্রাম্যমাণ আদালত আইন-২০০৯’ এর তফসিলে ‘পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২’ এর ধারা ৮ এর উপ-ধারা ৪ ও ৫ যুক্ত করে মঙ্গলবার অফিস আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।

আদেশে বলা হয়, ৮ ধারার ৪ উপ-ধারা অনুযায়ী কোনো ব্যক্তি পর্নোগ্রাফি প্রদর্শনের মাধ্যমে গণউপদ্রব সৃষ্টি করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবে।

আর ৫ উপ-ধারায় বলা হয়েছে- কোনো ব্যক্তি পর্নোগ্রাফি বিক্রয়, ভাড়া, বিতরণ, সরবরাহ, প্রকাশ্যে প্রদর্শন বা যে কোনোভাবে প্রচার করলে বা ওইসব বা যে কোনো উদ্দেশ্যে পর্নোগ্রাফি প্রস্তুত, উৎপাদন, পরিবহন বা সংরক্ষণ করলেও অপরাধ হিসেবে গণ্য হবে।

এমনকি কোনো পর্নোগ্রাফি প্রাপ্তিস্থান সম্পর্কে কোনো ধরনের বিজ্ঞাপন প্রচার করলে বা ওইসব অপরাধ করার উদ্যোগ গ্রহণ করলে শাস্তি দিতে পারবে ভ্রাম্যমাণ আদালত।

পাঠকের মতামত

ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুই ...

আনন্দবাজারের প্রতিবেদনহাসিনাকে প্রত্যর্পণ করা হবে না, ঢাকাকে জানাল ভারত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ...

রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার ...

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...
Single Page Footer