প্রকাশিত: ১৮/০৫/২০১৯ ১:৫৪ পিএম
ফাইল ছবি

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের সেনাবাহিনীর নিপীড়নে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখেরও বেশি রোহিঙ্গার মধ্যে আড়াই লাখ রোহিঙ্গা নাগরিক পরিচয়পত্র পাচ্ছেন। বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) তাদেরকে পরিচয়পত্র সরবরাহ করবে।

জাতিসংঘ শরণার্থী সংস্থা বলছে, রোহিঙ্গাদের এ নিবন্ধন মানবপাচারের বিরুদ্ধে সাহায্য করতে আইন প্রয়োগকারীর জন্য হাতিয়ার হিসেবে কাজ করবে।

সংস্থাটি বলছে, গতকাল শুক্রবার পর্যন্ত বাংলাদেশে আড়াই লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর নিবন্ধন করা হয়েছে। তাদের প্রথম ধাপে এই কার্ড দেওয়া হচ্ছে।

সংস্থাটির মতে, এটি তাদের প্রথম শনাক্তকরণ কার্ড এবং ভবিষ্যতে মিয়ানমারে ফিরে যাওয়ার অধিকারে এটি তাদের প্রমাণ।

এ বিষয়ে ইউএনএইচসিআরের মুখপাত্র আন্দ্রেজ মাহেসিক বলেছেন, আড়াই লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী যৌথভাবে নিবন্ধিত হয়েছে এবং বাংলাদেশ কর্তৃপক্ষ ও ইউএনএইচসিআর তাদেরকে পরিচয়পত্র সরবরাহ করবে।

২০১৭ সালের আগস্টে সেনাবাহিনীর নিপীড়নে মিয়ানমার থেকে ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। আগে থেকেই ৩ লাখ রোহিঙ্গা নাগরিক শরণার্থী শিবিরে আশ্রিত ছিলেন।

গত বছর বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের জন্য চুক্তি হয়। যাতে প্রতি সপ্তাহে ১৫০০ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার কথা ছিল। কিন্তু মিয়ানমারের অসহযোগিতায় বিষয়টা এখনো ঝুলে আছে।

পাঠকের মতামত

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ পেলেন কক্সবাজারের ইয়াশনা

​চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পরিবেশ বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্রী ইয়াশনা ইকতার জাপানের অন্যতম মর্যাদাপূর্ণ ...

বিলাসবহুল গাড়ি, তরুণ সিন্ডিকেট ও রোহিঙ্গা ক্যাম্প ঘিরে বিস্তৃত ইয়াবা নেটওয়ার্ক

কখনো বিলাসবহুল প্রাইভেটকার, কখনো সুন্দরী নারী, কখনো পেটের ভেতর, কখনো শরীরের বিভিন্ন অংশে, আবার কখনো ...

কোর্টবাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বেকারি ও মাংসের দোকানকে জরিমানা

 কক্সবাজারের কোর্টবাজারের ভালুকিয়া রোডে মধ্যরত্না রত্নাংকুর বৌদ্ধ বিহার সংলগ্ন একটি বাসায় অবৈধভাবে পরিচালিত একটি ...
Single Page Footer