প্রকাশিত: ১৩/০৭/২০১৯ ২:৪২ পিএম , আপডেট: ১৩/০৭/২০১৯ ২:৫১ পিএম

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তর নলবিলার চালিয়াতলিতে চাঞ্চল্যকর তরুনী গণধর্ষণের ঘটনায় দুই ইউপি সদস্যসহ তিন জনকে আটক করা হয়েছে।

তাদের পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হচ্ছেন,কালারমারছড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার ও বিএনপি নেতা লিয়াকত আলী এবং একই ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা মেম্বার খতিজা বেগম ও উত্তর নলবিলা মাঝের পাড়া গ্রামের আব্দুর রশিদ এর পুত্র মনু মিয়া। তারা দুজনই এজাহার নামীয় আসামী।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, চাঞ্চল্যকর গণধর্ষণের ঘটনায় ধর্ষণের শিকার নারী বাদী হয়ে শুক্রবার রাত সাড়ে ১০টায় মামলাটি দায়ের করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ওসি জানান, দুই ইউপি সদস্যসহ তিন আসামিকে শুক্রবার কালারমারছড়ার উত্তর নলবিলা এলাকা থেকে তাদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটক মনু মিয়া ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

তথ্য মতে, গত ৭ জুলাই রাতে ওই তরুণী চট্টগ্রামের কর্মস্থল থেকে নানার বাড়ি মাতারবাড়ি আসার পথে পাহাড়ে তুলে গণধর্ষণ করে নলবিলার আমির সালাম, এনিয়া, সিএনজি চালক আদালত খাঁ ও ওসমান গণিসহ ১৪জন। কিন্তু এই ঘটনাকে ধামাচাপা দিতে মিশন নিয়ে নামে মাতারবাড়ির সড়কের সিএনজি লাইনম্যান রশিদ ও স্থানীয় মেম্বার লিয়াকত আলীসহ একটি চক্র।

তবে শুক্রবার ঘটনাটির খবর গণমাধ্যমে প্রকাশ হলে তোলপাড় সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে বিকালে মাতারবাড়ি থেকে ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, ধর্ষণের শিকার নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের সকালে ৫ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...