প্রকাশিত: ৩১/০৫/২০১৯ ৫:০৬ পিএম

নিজস্ব প্রতিবেদক

সুবিধাবঞ্চিত পথশিশুদের ঈদ উপহার সামগ্রী দিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন। প্রায় ১৭০ জন পথশিশুর মাঝে উপহার সামগ্রি বিতরণ করা হয়।

পথশিশুদের ঈদ উপহার সামগ্রি বিতরণ উপলক্ষ্যে শুক্রবার ( ৩১ মে) দুপুরে হিল ডাউন সার্কিট হাউজে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন পথশিশুদের কল্যানমূলক সংগঠন ‘নতুন জীবন’। সেখানে আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসক পথশিশুদের হাতে ঈদ উপহার সামগ্রি তুলে দেন।

ঈদ উপহার সামগ্রি বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, পথশিশুরা সমাজে সব ধরণের সুবিধা থেকে বঞ্চিত হয়। কিন্তু দেশের উন্নয়ন অগ্রগতির মুহুর্তে তাদেরকে পিছিয়ে রাখার সুযোগ নেই। এজন্য জেলা প্রশাসন তাদের উন্নয়নে যথেষ্ট আন্তরিক। পথশিশুদের নিরাপদ আশ্রয়ের জন্য আশ্রয়কেন্দ্র তৈরীর উদ্যোগ নেওয়া হয়েছে। তাদেরকে মূল ধারায় ফিরে এনে পড়াশোনার সুযোগ দেয়ারও চেষ্টা চলছে।

‘নতুন জীবনের’ মত যেসব সংগঠন পথশিশুদের উন্নয়নে কাজ করছে তাদেরকে সঙ্গে নিয়ে জেলা প্রশাসন পথশিশুদের জন্য সকল উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করবে বলে জানান তিনি।

নতুন জীবনের সভাপতি ওমর ফারুক হিরু জানান, প্রায় সময়ই জেলা প্রশাসক মো. কামাল হোসেন পথশিশুদের বিভিন্ন সাহায্য-সহযোগিতায় এগিয়ে আসেন। এর আগে দুম্বার মাংস, শীতবস্ত্র, খাবার, প্রতি ঈদে কাপড়সহ নানা ঈদ সামগ্রি এবং তাদের স্বাস্থ্য ও বিভিন্ন সহযোগিতার জন্য আর্থিকভাবেও নিয়মিত সহায়তা করেন।

তিনি আরও বলেন, এবার ১৭০ জন সুবিধা বঞ্চিত পথশিশুকে ঈদ সামগ্রি উপহার দিয়েছেন জেলা প্রশাসক। ঈদ সামগ্রি পেয়ে পথশিশুরা অত্যন্ত খুশি। এসব পথশিশুরা নতুন জীবন সংগঠনের অন্তর্ভুক্ত বলে জানান তিনি।

ঈদ উপহার সামগ্রি বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) লুৎফুর রহমান আজাদ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার মোক্তার, নতুন জীবনের সহসভাপতি মিনহাজ চৌধুরী, সাধারণ সম্পাদক বাসুদেব চক্রবর্তী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল আলম বাদশা, দপ্তর ও প্রচার সম্পাদক আজিম নিহাদ, সদস্য আরফাতুল মজিদ, মোহাম্মদ হোসাইন, আশরাফুল হাসান রিশাদ, তারেকুর রহমান, হিমু চন্দ্র শীল, আদনান, জেকি সেন, ফরিদ, সাকিবুর রহমান সাকিব ও উমি

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...
Single Page Footer