প্রকাশিত: ৩০/০৭/২০১৯ ৭:১৭ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
কক্সবাজারের টেকনাফ আশ্রয়শিবির থেকে পালিয়ে চট্টগ্রামের পটিয়ায় চলে আসা ৪২ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। তারা কক্সবাজারের বিভিন্ন অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে পটিয়ায় এসে বসবাস করছিল বলে জানিয়েছে পুলিশ।

সোমবার রাতে পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন থেকে তাদের আটক করার পর মঙ্গলবার টেকনাফের রোহিঙ্গা শিবিরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, হাইদগাঁও ইউনিয়নে পাহাড়ের কাছাকাছি স্থানে কাঁচাঘর তুলে বসতি করেছিল রোহিঙ্গারা। খবর পেয়ে অভিযান চালিয়ে ৪২ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের মধ্যে ২১ জন পুরুষ, ১৫ জন নারী ও ছয়টি শিশু। মঙ্গলবার তাদেরকে টেকনাফে রোহিঙ্গাশিবিরে ফেরত পাঠানো হয়েছে ।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...
Single Page Footer