প্রকাশিত: ১৪/১১/২০১৮ ২:৪২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ক্ষিপ্ত নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
নির্বাচন কমিশনের জারি করা বিধি অনুযায়ী বুধবার বেলা ১ টার দিকে নয়াপলটনে সড়ক থেকে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেয়ার চেষ্টা করলে সংর্ঘষ বাঁধে।

এসময় পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে মনোনয়ন প্রত্যাশী ও তাদের সমর্থকদের ছত্রভঙ্গ করে দেয়।

বিএনপি অফিসের সামনে থেকে ডেইলি বাংলাদেশের প্রতিবেদক জানান, বেলা সোয়া একটা পর্যন্ত সেখানে থেমে থেমে সংঘর্ষ চলছে। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা গেছে। তবে এখনো এর সত্যতা পাওয়া যায়নি।

তিনি জানান, বিক্ষুব্ধ কর্মীরা পুলিশের একটি পিকআপে ভাঙচুর চালায়। পরে গাড়িটিতে আগুন দেয় তারা।

কাকরাইল এলাকা থেকে ডেইলি বাংলাদেশের আরেক প্রতিবেদক জানান, বেলা ১১টার দিকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে বিএনপির স্থায় কমিটির সদস্য মির্জা আব্বাসের শোডাউনে দুই কর্মীর ওপর পুলিশ লাঠিচার্জ করে। এতেই সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীরা পুলিশকে ধাওয়া দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশও পাল্টা ধাওয়া দিয়ে নেতাকর্মীদের লাঠিপেটা করে। বিক্ষুব্ধদের লক্ষ্য করে গুলিও ছোড়ে পুলিশ।

বুধবার তৃতীয় দিনের মতো একাদশ সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলছিল।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...