প্রকাশিত: ০৭/১২/২০১৮ ১১:৪৭ পিএম

ঢাকা: গণভবনে তিন শতাধিক সাবেক আমলা, কূটনীতিক, প্রকৌশলী আগামী নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে একাত্মতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কাছে একাত্মতা প্রকাশ করে তারা নৌকার বিজয়ে দলের পক্ষে কাজ করার অঙ্গীকার করেছেন।

শুক্রবার (৭ ডিসেম্বর) বিকেলে গণভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সাবেক আমলা, শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসকদের মধ্যে ৩০৭ জন উপস্থিত ছিলেন বলে উপস্থিত সূত্র নিশ্চিত করে।

সাবেক সরকারি আমলাদের মধ্যে সিনিয়র সচিব ৬৫ জন, সাবেক রাষ্ট্রদূত ৯ জন, যুগ্ম/উপ সচিব পর্যায়ে ৭৫ জন, স্বাস্থ্য ক্যাডারের ১৪ জন, শিক্ষা ক্যাডারের ১৫ জন, প্রকৌশলী ২৭ জন, বন ও ডাক বিভাগের ১১ জন, পুলিশ ক্যাডারের ১৪ জন, কর ১৩ জন, কৃষি ৬৭ জন, টেলিকম, শুল্ক, রেলওয়ে, খাদ্যসহ অন্যান্য কাডারে ১১ জন।

এর আগে, আসন্ন একাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে গণভবনে বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের লক্ষ্যে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আওয়ামী লীগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। ওই অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তারা আওয়ামী লীগের সঙ্গে এই একাত্মতা প্রকাশ করেছিলেন।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...