প্রকাশিত: ১৭/০৬/২০১৭ ১২:৫৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২২ পিএম

হুমায়ুন কবির জুশান, উখিয়া ::
দীর্ঘদিন ধরে উখিয়ার স্কুল কলেজের ছাত্রীদের এবং প্রত্যন্ত অঞ্চলের আনাচে কানাচে নারীদের ওপর ধর্ষণ ও ধর্ষণের চেষ্টা,শারীরিক নির্যাতনের মতো ঘটনা ঘটে যাওয়া একের পর এক বর্বর পৈশাচিক ঘটনায় বারবার সামনে এসছে চরিত্র অধপতনের নানা চিত্র। উখিয়া ডিগ্রী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী (চুমকি ছদ্ধনাম) কলেজ থেকে বাড়ি ফেরার পথে বখাটে যুবক তাকে জোর পূর্বক জড়িয়ে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে কামড়িয়ে মারাতœকভাবে আহত করে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ এম ফজলুল করিম ও এ প্রতিবেদকসহ হাসপাতালে ছাত্রীকে দেখতে গিয়ে তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহায়তায় বখাটে যুবককে গ্রেফতার করে জেলে প্রেরণ করেন। উখিয়া সদর ষ্টেশনে লিটন স্টেডিও এর মালিকের ছেলে কর্তৃক গ্রামের এক অসহায় মুসলিম তরুণীকে স্টেডিওর ভেতর ধর্ষণ করে। এর পর কোটবাজার রংধনু স্টেডিওতে এক মাদ্রাসা ছাত্রীকে ছবি তোলার অজুহাতে ধর্ষণ করা হয়। এতে অভিমানে ঐ মুসলিম তরুণী আন্তহত্যা করে। এসব ঘটনায় সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার অপরাধিদের শাস্তির দাবিতে রাস্তায় নামে। হাজার হাজার মানুষ তখন প্রতিবাদে অংশ গ্রহণ করে। সাংবাদিকরা তাদের বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে তাদের নৈতিক দায়িত্ব পালন করেন। সর্বশেষ জালিয়া পালং উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী মিনুয়ারা আক্তার মিনুকে তার বাড়ি থেকে স্থানীয় খাইরুল আমিনের নেতৃত্বে অপহরণ করে নিয়ে যায়। পরে সমিতি ঘোনা এলাকা থেকে উখিয়া ছাত্রলীগ নেতা মকবুল হোসেন মিথুনের সহযোগিতায় রাত ১১ টায় মিনুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। এসব ঘটনায় ফুটে উঠেছে চরিত্র অধঃপতন আর নষ্ট জীবনের চিত্র। এসব ঘটনা যেন আমাদের সমাজের নষ্ট পতিত জীবনের এক একটি প্রতীক। সমাজে তাদের সংখ্যা এখন অগণিত যারা কলুষিত করছে সমাজ। এসব ঘটনার কারণ খোঁজতে অনুসন্ধানে জানা যায়,এক দিকে অল্প বয়সে যুবকদের হাতে অবৈধ অঢেল টাকার জোগান আর নৈতিকতার অবক্ষয়ের পাশাপাশি অপর দিকে হাতের নাগালে মরণ নেশা ইয়াবাসহ বিভিন্ন মাদক আর অভিভাবক ছাড়া নারীরা ঘর থেকে বের হওয়ায় সর্বনাশের কারণ।

পাঠকের মতামত

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...
Single Page Footer