প্রকাশিত: ০৪/০৭/২০১৮ ৯:৩০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১১ এএম
পাবনার বেড়া উপজেলায় নেশার টাকা না পেয়ে মাসহ পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করেছে তুহিন (১৫) নামে এক মাদকাসক্ত কিশোর।মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামের মিঠু কানার বড় ছেলে তুহিন (১৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। সে স্থানীয় ভারেঙ্গা একাডেমির দশম শ্রেণির ছাত্র। মাস ছয়েক আগে একই স্কুলের সহপাঠী রুণার সঙ্গে তার বিয়ে হয়। নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করতো। গত মঙ্গলবার রাতে নেশা করার জন্য তার মা বুলবুলি বেগমের কাছে টাকা চায়। বুলবুলি বেগম টাকা দিতে অস্বীকার করলে মাংস কাটার চাপাতি দিয়ে তাকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ সময় তুহিনের খালা মরিয়ম বেগম (৪৫) ও ছোট ভাই তুষার (১০) এগিয়ে এলে তাদেরও এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। ঘটনার পর থেকে সে পলাতক। সকালে তুহিনের স্ত্রী রুণা এলাকাবাসীর কাছে এ হত্যার কথা স্বীকার করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও পাবনা ২ আসনের সংসদ সদস্য আজিজুল হক আরজু উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...