প্রকাশিত: ১১/০৬/২০১৭ ১০:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৪২ পিএম

মাগুরা: মাগুরার শ্রীপুরে মাদকের টাকা না পেয়ে সাধন বিশ্বাস (১৪) নামে এক কিশোর তার আপন ভাই গোপাল চন্দ্র বিশ্বাসকে (১৮) জবাই করে হত্যা করেছে।

শনিবার উপজেলার মধুপুর গ্রামে এই ঘটনা ঘটে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম জানান, মধুপুর গ্রামের কৃষক দশরথ বিশ্বাসের ছেলে গোপাল চন্দ্র বিশ্বাস (১৮)একজন বেকার যুবক। সে মাদক দ্রব্য সেবন ও বিভিন্ন অপরাধ জনক কর্মকান্ডের সাথে জড়িত। অপর দিকে ছোটভাই সাধন বিশ্বাস স্থানীয় বাজরে একটি লেদের দোকানের শ্রমিক। বড় ভাই প্রায়ই তার কাছে মাদক দ্রব্য সেবনের জন্য টাকা চাইত ও নানা রকম ভয়ভীতি প্রদর্শন করে টাকা ছিনিয়ে নিতো।

শনিবার গোপাল বিশ্বাস তার ছোটভাই সাধনের কাছে টাকা চাইলে সে দিতে অস্বীকার করে। ফলে গোপাল ক্ষুব্ধ হয়ে কৌশলে সাধন কে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশ্ববর্তী পাটক্ষেতে নিয়ে যেয়ে জবাই করে হত্যা করে লাশ পাট ক্ষেতে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় মামলা হয়েছে। পুলিশের তদন্ত চলছে।

পাঠকের মতামত

কক্সবাজারে হোটেল-রেস্তোরাঁর বর্জ্য থেকে তৈরি হচ্ছে জৈব সার

কক্সবাজারে পর্যটনকেন্দ্রিক প্রতিষ্ঠানগুলোর বর্জ্য ব্যবহার করে তৈরি হচ্ছে জৈব সার। হোটেল-মোটেল ও রেস্তোরাঁয় রান্নার পরিত্যক্ত ...

কক্সবাজার সৈকতে শাওয়ার, চেঞ্জিং রুম ও রাতের আলোর পরিকল্পনা

পর্যটকদের সুযোগ-সুবিধা ও নিরাপত্তা বাড়াতে কক্সবাজার সমুদ্রসৈকতে ফ্রেশ ওয়াটার শাওয়ার, চেঞ্জিং রুম, লকার, ক্যাফে, পর্যটক ...

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার তিন সংকট, ব্যাটালিয়ন চায় এপিবিএন

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় জনসংখ্যার ভারসাম্যহীনতা, নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ এবং মাদক নিয়ন্ত্রণÑ এই তিনটিকে প্রধান ...

রামুতে মিছিলের প্রস্তুতিকালে মোনাফ সিকদার সহ নি’ষি’দ্ধ যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে ...
Single Page Footer