প্রকাশিত: ৩০/০৮/২০১৯ ৮:২২ এএম

উখিয়া নিউজ ডটকম::
টেকনাফ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক পারিয়েল সামিহা শারিকা এবার নির্বাচিত হয়েছেন নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এওয়ার্ডে। এ কারণে তিনি ইন্টারন্যাশনাল ট্রান্স ক্রিয়েশন সোসাইটির আমন্ত্রনে আগামীকাল নেপাল যাচ্ছেন।

একই সাথে এ পুরুষ্কারের জন্য নির্বাচিত আরো ১৫ জন ব্যক্তি রয়েছেন বলে সুত্রে জানা যায়। তাদের মধ্যে রয়েছেন ডাঃ সাবিরা খাতুন, প্রফেসর ডক্টর আব্দু সালাম, নিলুফার ইয়াসমিন রুপা, এডভোকেট বাসন্তী প্রভা পালিত, রোটারিয়ান নাসরিন জাহান চৌধুরী, সংগীত শিল্পী চন্দন সিনহা, মিডিয়া ব্যক্তিত্ব আনজাম মাসুদ, নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগ ও চিত্রনায়কা পপিসহ আরো কয়েকজন।

পুরুষ্কারের জন্য নির্বাচিতরা প্রত্যেকেই সমাজসেবা, মানবাধিকার, চিকিৎসা, আইন, শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রেখেই চলছেন।

তাদের মধ্যে শারিকা উখিয়ার রত্নাপালং মাতবর পাড়ার মরহুম গিয়াস উদ্দিন চৌধুরী ও মমতাজ বেগমের কন্যা। তিনি অধ্যাপনার পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমির আবৃত্তি প্রশিক্ষক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।

এদিকে শারিকা তার অনুভূতি প্রকাশ করে বলেন, এ অনন্য সম্মাননায় আমাকে নির্বাচিত করায় প্রথমে আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি পাশাপাশি আয়োজক, টেকনাফ সরকারী কলেজ পরিবার, শিল্পকলা একাডেমী পরিবার সহ জেলা সাংস্কৃতিক জোটের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, আগামী ৩১ আগস্ট নেপালের রাজধানী কাঠমুন্ডু (ডব্লিউসি) পার্টি সেন্টারে সে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে শারিকা উক্ত এওয়ার্ড গ্রহণ করবেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...