উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭/০৪/২০২৪ ৮:১১ পিএম

পাহাড় কর্তনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, একটা স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে। অতীতে সংঘটিত এ জাতীয় ঘটনারও বিচার হবে। আগামীতে যেন এ রকম ঘটনা না ঘটে, তার জন্য একটা বিশেষ বার্তা দেওয়া হবে।

রবিবার (৭ এপ্রিল) মুন্সীগঞ্জের গজারিয়ায় কক্সবাজারে দুষ্কৃতকারীদের মিনি ট্রাকের (ডাম্পার) চাপায় নিহত বন বিভাগের বিট অফিসার সাজ্জাদুজ্জামান সজলের পরিবারকে সমবেদনা জ্ঞাপন এবং আর্থিক সহায়তার চেক হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন।

এ সময় সাজ্জাদুজ্জামানের বাবার কাছে মন্ত্রণালয় ও বন বিভাগের পক্ষ থেকে চেক ও নগদে ১৫ লাখ টাকা হস্তান্তর করেন পরিবেশমন্ত্রী। পরে নিহত বিট অফিসারের কবর জিয়ারত করে তিনি জানান, বন কর্মকর্তার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে কাজ করছে মন্ত্রণালয়।

বন বিভাগের কর্মকর্তা মো. সাজ্জাদুজ্জামানের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, এ ঘটনা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করা হলে তিনি শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

পরিবেশমন্ত্রী সাজ্জাদুজ্জামানের পরিবারকে নগদ ব‍্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেন। এবং প্রধান বন সংরক্ষক দপ্তর থেকে সারা দেশের বন কর্মকর্তা-কর্মচারীর এক দিনের বেতনের ১০ লাখ টাকা অনুদান দেন।

এ সময় প্রধান বন সংরক্ষক আমীর হোসেন চৌধুরী, উপ-প্রধান বন সংরক্ষক জাহেদুল কবির, উপ-প্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, বন সংরক্ষক আর এস এম মুনিরুল ইসলাম, বন সংরক্ষক প্রশাসন আবদুল আউয়াল, পরিবেশ বন মন্ত্রণালয়ের উপ-সচিব আবু নাঈম মোহাম্মদ মারুফ খান, বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদুল, বাংলাদেশ ফরেস্টার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আমিরুল হাছানসহ মন্ত্রণালয়, বন বিভাগ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...