প্রকাশিত: ১০/১০/২০১৬ ৯:২৪ পিএম , আপডেট: ১০/১০/২০১৬ ৯:২৫ পিএম

chakaria-pic-10-10-16এ.এম হোবাইব সজীব, চকরিয়া:
কক্সবাজার জেলা প্রশাসক মো.আলী হোসেন বলেছেন, আপনারা নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করুন। দুর্গোৎসব সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে পালনে বর্তমান সরকার খুবই আন্তরিক। বর্তমান সরকার আপনাদের সুখে-দু:খে পাশে আছে এবং থাকবে। বিশৃঙ্খলা সৃষ্ঠিকারীদের কঠোর হাতে দমন করা হবে। এ সময় তিনি মন্ডপে আগত দর্শনার্থীদের শারদীয়ার শুভেচ্ছা জানান।

রবিবার মহাঅষ্ঠমী পূজার দিন রাত সাড়ে ৯টার সময় চকরিয়া সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দিরের পূজা মন্ডপ পরিদর্শকালে তিনি এসব কথা বলেন ।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.আবদুর রহমান, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম, চকরিয়া থানার ওসি ইসলাম খান, চকরিয়া পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌরসভার ২নং ওযার্ড কাউন্সিলর রেজাউল করিম, কৃষকলীগ চকরিয়া পৌরসভা শাখার সভাপতি সুলাল সুশীল, চকরিয়া যুবলীগ নেতা হাসানুল ইসলাম আদর প্রমূখ।#

পাঠকের মতামত

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...
Single Page Footer