প্রকাশিত: ২০/০৭/২০১৭ ৮:২৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩১ পিএম

নিউজ ডেস্ক::
ঢাকা বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন নির্বাচন কমিশনের (ইসি) সচিব (নিযুক্ত) হয়েছেন। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের বিশেষ আদেশে এ নিয়োগ দেওয়া হয়।

উল্লেখ্য, কক্সবাজারের কৃতী সন্তান হেলাল উদ্দিন ঢাকাস্থ রামু সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য। রামু সমিতির সভাপতি নুর মোহাম্মদ ও সুজন শর্মা স্বাক্ষরিত অভিনন্দন বার্তায় জনাব হেলাল উদ্দিনকে অভিনন্দিত করার পাশাপাশি তার উপর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করা হয়।

রামু সমিতির প্রচার, প্রকাশনা ও সাহিত্য সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম জানিয়েছেন, হেলাল উদ্দিন রামু সমিতির অনুষ্ঠানে উপস্থিত থেকে সমিতিকে সবসময় উৎসাহিত করেন। তার এই নবদায়িত্ব রামু সমিতির সব সদস্যের জন্য গর্বের। হেলাল উদ্দীনের জন্ম কক্সবাজার সদর উপজেলায়।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...