প্রকাশিত: ২৬/১১/২০১৮ ১০:০২ এএম

ডেস্ক রিপোর্ট::
বাংলাদেশে এ মুহূর্তে নির্বাচনের যথেষ্ট গণতান্ত্রিক ও সুষ্ঠু পরিবেশ বজায় থাকায় আসন্ন নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন।
আজ রবিবার(২৫ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ কথা জানায় বাংলাদেশে সফররত ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টারি বোর্ডের প্রতিনিধি দল। এসময় নির্বাচন সুষ্ঠু হবার আশাবাদ ব্যক্ত করেন তারা।

এ সময় তারা বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সংসদ সদস্য হিসেবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি। এই মুহূর্তে এখানে পুরোপুরি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। আমাদের কিছু ভুল ধারনা ছিল। এদেশের মানবাধিকার ও কাজের পরিবেশ নিয়ে। কিন্তু পর্যবেক্ষণের পর আমাদের ধারণা বদলে গেছে। আগামী নির্বাচনে জনগণই ভোটের মাধ্যমে নির্বাচন করবে পরবর্তীতে কারা সরকার গঠন করবে। এখানে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আমরা আশা করছি। যেহেতু নির্বাচনের যথেষ্ট গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। তাই ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে না।’

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...