প্রকাশিত: ২২/০৪/২০১৮ ১০:৩৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৪৯ এএম

কূটনৈতিক প্রতিবেদক: রোহিঙ্গারা রাখাইনে কি ধরনের সহিংসতার শিকার হয়েছে এবং বাংলাদেশ সরকার এ ব্যাপারে কি কি পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে তুলে ধরবে বাংলাদেশ।

আগামী ২৯ এপ্রিল বাংলাদেশ সফরে আসছেন নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদল।

পাঁচটি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্যের সমন্বয়ে গঠিত নিরাপত্তা পরিষদের প্রতিনিধিদলের বাংলাদেশ সফরকালে কক্সবাজারে অবস্থিত রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কথা রয়েছে।

এক কূটনৈতিক সূত্র জানায়, ২৯ এপ্রিল ঢাকায় আসার পর ওই একই দিনে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তারা।

১৫ সদস্যের প্রতিনিধিদলের মধ্যে পাঁচটি স্থায়ী সদস্য দেশ হলো- চীন, ফ্রান্স, রাশিয়ান ফেডারেশন, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।

প্রতিনিধিদলের সদস্যরা ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারি শীর্ষ কর্মকর্তাদের সাথে দেখা করবেন বলে সাংবাদিকদের এক কর্মকর্তা জানিয়েছেন।

গত বছর আগস্টে মিয়ানমারের রাখাইনে সহিংসতা ও বর্বরতার শিকার হয়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা জনগণ বাংলাদেশে পালিয়ে আসে।

বাংলাদেশে আশ্রয় নেয়া এই বিপুল পরিমাণ রোহিঙ্গা জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা নিজ চোখে দেখতে গত ৬ এপ্রিল জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেসকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগেই এপ্রিল মাসে বাংলাদেশ ও মিয়ানমার সফরে আসার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

এপ্রিলের জন্য এই পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত পেরুর রাষ্ট্রদূত গুস্তাভো মেজা-কুয়াদ্রা।

তার বরাত দিয়ে সংবাদ সংস্থা এপি জানায়, মিয়ানমারের রাখাইন রাজ্যের যেসব এলাকা থেকে সাত লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীকে জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে এবং নৃশংসতা চালানো হয়েছে, সেসব এলাকা পরিদর্শন করবেন তারা।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer