প্রকাশিত: ১১/০৬/২০১৮ ১২:৩৬ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৫৯ এএম

উখিয়া নিউজ ডেস্ক::
স্থল নিম্নচাপের কারণে আগামী দু-এক দিন দেশের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। এ কারণে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবানের পাহাড়ি এলাকায় মাইকিং করে লোকজনকে সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রামের মতিঝর্ণা, বায়েজিদ ও আমিন জুট মিল এলাকাসহ শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বসতির বাসিন্দাদের সরে যেতে বলা হলেও এখনো কেউ সরে যায়নি। রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার উন্নয়ন বোর্ড কার্যালয় পুরোনো বাস স্টেশন ও শিমুলতলীসহ একাধিক এলাকায় এরই মধ্যে কিছু পাহাড়ে ছোট ধসের খবর পাওয়া গেছে।

তবে এতে কোনো প্রাণহানি হয়নি। কক্সবাজারে জেলা প্রশাসনের ঘোষণার পর পাহাড়তলী, ঘোনারপাড়া লাইটহাউজ পাড়া ও কলাতলীসহ বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বাসিন্দারা।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer