প্রকাশিত: ২৮/১১/২০১৮ ৯:৫৮ এএম

ডেস্ক রিপোর্ট :ঈশ্বরদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া পিন্টুকে রাজধানী থেকে সাপের বিষসহ গ্রেফতার করেছে র‍্যাব ১০।

মঙ্গলবার (২৭ নভেম্বর) র‍্যাব ১০ সাপের বিষসহ তাকে গ্রেফতার করে মিরপুর থানায় হস্তান্তর করে। পরে রাতে মিরপুর থানার এসআই বাবুল আক্তার বার্তা২৪.কমকে পিন্টুর মিরপুর থানায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।

বাবুল আক্তার বলেন, দুপুরে র‍্যাব ১০ সাপের বিষসহ বিএনপির নেতা পিন্টুকে আমাদের থানায় দেয়। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে গ্রেফতার দেখিয়ে  থানা হাজাতে দেওয়া হয়েছে। এই বিষয়ে আর কোন তথ্য আমি দিতে পারবো না।

এর আগে পিন্টুর পরিবার দাবি করে, র‌্যাব পরিচয়ে ঢাকার মিরপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে সোমবার বিকেলে তাকে নিয়ে যাওয়া হয়। পরে তাকে খুঁজে পাওয়া যায়নি । পিন্টুর ব্যবহূত মোবাইল ফোনটিও বন্ধ ছিল।

অন্যদিকে জানা যায়, এ ঘটনায় ঈশ্বরদী পৌর বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে পিন্টুর সন্ধান দাবি করেন ঈশ্বরদীর বিএনপি নেতাকর্মীরা।

পাঠকের মতামত

পালংখালী তে যুবদল নেতার ‘মাদক’ সিন্ডিকেট! ৫০ হাজার ইয়াবা ছিনতাই

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের থ্যাংখালী এলাকায় ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক রবিউল বশর ডাবলু, তার ...

উখিয়ায় অনিয়ন্ত্রিত বর্জ্যে পরিবেশ বিপর্যয়, সমন্বিত ব্যবস্থাপনায় নতুন উদ্যোগ

কক্সবাজারের উখিয়া উপজেলার বাজার, স্টেশন এলাকা এবং কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অনিয়ন্ত্রিতভাবে বর্জ্য ...
Single Page Footer