ডেস্ক নিউজ
প্রকাশিত: ২০/০৮/২০২৬ ১২:১৭ পিএম

কিশোরগঞ্জের ভৈরবে এক হাজার পিস ইয়াবাসহ পারভিন আক্তার (৩৪) নামের মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিস।

বুধবার (১৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতু সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়।

আটক পারভিন আক্তার ঢাকার উত্তরখান থানার চামুরখান এলাকার মনির হোসেনের স্ত্রী।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ পাশে টোলপ্লাজার সামনে রাস্তায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক নারীকে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে বিশেষভাবে লুকায়িত অবস্থায় পাঁচ প্যাকেট ইয়াবা জব্দ করা হয়। প্রতি প্যাকেটে ২০০ করে মোট এক হাজার পিস ইয়াবা ছিল।

আরও পড়ুন ইয়াবাসহ আটক আসামির কাছে ঘুস নেওয়ার অডিও ফাঁস, এসআই ক্লোজড
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভৈরব সার্কেল অফিসের পরিদর্শক চন্দন গোপাল সুর জানান, মাদক পাচারের সময়ে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে এক নারীকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার বুকের মাঝে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় এক হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। ...

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...
Single Page Footer