ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ৮:১৯ পিএম

কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে ৪ জেলেকে নৌকাসহ ধরে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার শাহপরীর দ্বীপ নাইক্ষ্যংদিয়া সংলগ্ন নাফ নদী এলাকা থেকে ওই জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চার জেলের পরিবার যোগাযোগ করেছে, বিজিবিকে ইতোমধ্যে অবহিত করা হয়েছে।

শাহপরীর দ্বীপের বাসিন্দা সুলতান মাঝি জানান, সকালে নাফ নদী সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকা থেকে নৌকাসহ চার জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে শুনেছি, তাদের সবার বাড়ি শাহপরীর দ্বীপের পুকপাড়া এলাকায়।

বিজিবি সূত্রে জানা গেছে, গত দেড় বছরে অন্তত চার শতাধিক জেলেকে নানা সময় আরকান আর্মি সীমানা লঙ্ঘনের অভিযোগে ধরে নিয়ে গেছে। যাদের মধ্যে প্রায় আড়াই শতাধিক জেলেকে ফিরিয়ে আনা হয়েছে। সবশেষ গত ১৬ ফেব্রুয়ারি ফেরত আসেন ৭৩ জেলে।

পাঠকের মতামত

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...
Single Page Footer