প্রকাশিত: ০১/১০/২০১৮ ৫:২২ পিএম

উখিয়া নিউজ ডটকম::
নাটোরে রোহিঙ্গা সন্দেহে সুমা খাতুন নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তার সহযোগী ফারুক ইসলামকেও আটক করা হয়।

গতকাল রবিবার বিকেলে শহরের চকরামপুর এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে তাদের আটক করা হলেও সোমবার দুপুরে তাদের আটক দেখিয়ে সাংবাদিকদের সামনে আনা হয়। আটক ফারুক ইসলাম নাটোর সদর উপজেলার আহমেদপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নাটোর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসান জানান, রবিবার বিকেলে শহরের চকরামপুর এলাকায় পাসপোর্ট অফিসের সামনে সন্দেহজনক গতিবিধির কারণে সুমা খাতুন ও তার সহযোগী ফারুক ইসলামকে আটক করা হয়। পরে তাদেরকে গোয়েন্দা পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সুমা খাতুন লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের জন্ম নিবন্ধন দেখায়।

জন্ম নিবন্ধনে তার বাবার নাম বদির উদ্দিন ও মাতার নাম শাহেরা বেগম লেখা রয়েছে। জন্ম নিবন্ধন ইস্যুর তারিখ ১০ এপ্রিল ২০১৮ দেখানো হয়েছে। তার বাড়ি একই উপজেলার দূর্গাপুর গ্রামে। ফারুক ইসলামের সহযোগিতায় সুমা খাতুন এই জন্ম নিবন্ধন করেছে বলে ধারণা পুলিশের। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে সুমা স্বীকার করেছে, সে একজন রোহিঙ্গা নারী।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...