প্রকাশিত: ০৩/০৬/২০২১ ৩:১৭ পিএম

মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন ৬ষ্ঠ বারের মত বান্দরবান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ মনোনীত হয়েছেন। সোমবার (৩ জুন) বেলা ১২ টায় বান্দরবান জেলা পুলিশের কল্যাণ সভায় নাইক্ষ্যংছড়ি থানার অভিজ্ঞ চৌকস এ পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলমগীর হোসেন এই নিয়ে ৬ বার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে নির্বাচিত হন। কল্যাণ সভা শেষে বান্দরবানের পুলিশ সুপার জেরিন আক্তার বিপিএম এর কাছ থেকে তিনি বিশেষ সম্মাননা পুরস্কার গ্রহণ করেন। উল্লেখ্য, তিনি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে বিপুল পরিমাণ ইয়াবা, চোলাই মদ, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্ঠু, সুন্দর, নির্ভুল ও সূচারুরূপে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি ফের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন। এছাড়াও তিনি বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত অবস্থায় এধরণের সফলতার জন শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে অসংখ্য পুরস্কার লাভ করেন। উল্লেখ্য, ওসি আলমগীর হোসেন নাইক্ষ্যংছড়িতে যোগদানের পর হইতে মাদক ব্যবসায়ী, অস্ত্র ব্যবসায়ী এবং সন্ত্রাসীর বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে, সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হন।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...