প্রকাশিত: ০৮/১১/২০১৬ ৯:৫৭ এএম

শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি::

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনের জেলা কমিটি।
সোমবার (৭ নভেম্বার) বাংলাদেশ ছাত্রলীগের বান্দরবান জেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ কাউছার সোহাগ ও সাধারণ সম্পাদক জনি সুশীল এর স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ সিদ্বান্ত জানানো হয়েছে। তবে নতুন ভাবে কোন সময় কমিটি গঠন করা হবে তা সিদ্ধান্ত নেয়নি।

প্রেসবিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ছাত্রলীগের জেলা কমিটি জরুরী ভিত্তিতে সংগঠনকে আরও গতিশীল ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষে সভাতি চো চু মং মার্মা ও সাধারণ সম্পাদক বদরুল্লাহ কবির বিন্দুর কমিটি বিলুপ্তি করা হয়েছে।

মঙ্গলবার ( ০৮ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ইব্রাহী খলিল জেলা কমিটির এ সিদ্ধান্তের বিষয়টি এই প্রতিবেদককে নিশ্চিত করেন।
উল্ল্যে, বিগত ২০১৪ সালের জুন মাসের সাবেক সভাপতি রাশেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় স্বাক্ষরিত ছোট আকারে ২০সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। তবে ২ বৎসর ৫ মাসেও পূর্ণাঙ্গ কমিটির রূপ নিতে পারেনি।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের সমাবেশের জেরে উখিয়ায় ১১৪ জনের বিরুদ্ধে মামলা

উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমাবেশকে কেন্দ্র করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের ...

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝির বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির অভিযোগ!

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের বি ব্লকের হেড মাঝি এনায়েত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজি, ...

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...
Single Page Footer