প্রকাশিত: ০৪/০৭/২০১৯ ৩:৫৭ পিএম , আপডেট: ০৪/০৭/২০১৯ ৪:০০ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি (বান্দরবান)থেকে::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে এক ছাত্রীকে যৌন হেনস্থার ছবি প্রকাশ হওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষক মুজিবুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে বদলী করা হয়েছে একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হককে।
বৃহস্পতিবার (৪জুলাই) জেলা সমন্বয় সভা শেষে বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: তবিবুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, তুমব্রু
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজিবুল হক নিজ বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে স্কুল কক্ষ ও নির্জন এলাকায় অন্তরঙ্গ অবস্থায় ছবি ধারণ করে। প্রায় ৫বছর পূর্বে তোলা এসব ছবি সম্প্রতি গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। এই ঘটনায় সচেতন মানুষের মাঝে তোলপাড় শুরু হয়।
এই প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার কামাল হোসেন বলেন- ছাত্রীর সাথে ছবি প্রকাশ হওয়ায় ঘটনায় সহকারী শিক্ষক মুজিবুল হক দোষী প্রমাণিত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত ও একই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হককে ঈদগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়েছে।
অভিযুক্ত শিক্ষককে সাসপেন্ড করায় অভিভাবক ও এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন। এদিকে নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বির্তকিত শিক্ষকদের এভাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবী জানিয়েছেন।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...