প্রকাশিত: ১৬/০৮/২০১৮ ২:২৭ পিএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:১৯ পিএম

লামা (বান্দরবান) প্রতিনিধি :
নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী মিয়ানমার সীমান্তের ৪৬নং পিলার সংলগ্ন এলাকায় একটি বন্য হাতি গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সামনের বাম পায়ে গুলিবিদ্ধ হওয়ায় চলাফেরা করতে পারছে না। হাতিটিকে চিকিত্সা প্রদান করে সুস্থ করার জন্য লামা বন বিভাগ ও বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের চিকিত্সক টিম কাজ করে যাচ্ছে বলে জানা গেছে।
নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর হতে প্রায় ৩৫ কিলোমিটার পূর্ব দক্ষিণে গত ১১ আগস্ট অসুস্থ হাতিটিকে স্থানীয় লোকজন দেখতে পেয়ে বনবিভাগে খবর দেয়। বনবিভাগের একটি টিম সরেজমিন পরিদর্শন করে দেখতে পান প্রায় ২০ থেকে ২৫ দিন পূর্বে হাতিটি গুলিবিদ্ধ হয়েছে। গুলিবিদ্ধ অংশের বাম পায়ের চামড়া পঁচন ধরেছে। কিভাবে গুলিবিদ্ধ হয়েছে তা কেউ জানাতে পারেনি। হাতিটি চলাফেরা করতে না পারায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে হাতিটি মিয়ানমারে গুলিবিদ্ধ হয়েছে।
নাইক্ষ্যংছড়ি রেঞ্জের ফরেষ্টার নুর এ আলম হাফিজ জানান, আহত হাতিটিকে সুস্থ করার জন্য চেষ্টা করা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের রেঞ্জ অফিসার কে.এম মোর্শেদুল আলম জানান, হাতিটি গুলিবিদ্ধ হয়ে চরমভাবে আহত হয়েছে। ভ্যাটেরেনারি সার্জনের সমন্বয়ে গঠিত চিকিত্সক টিম দিয়ে হাতিটিকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে। চিকিত্সা প্রদানের সময় ট্যাঙ্কুলাইজারের মাধ্যমে হাতিটিকে অজ্ঞান করা হয়েছিল।
লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল উদ্দিন আহমেদ জানিয়েছেন, আহত হাতিটির সংবাদ পাওয়ার সাথে সাথে চিকিত্সা প্রদান করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে হাতিটিকে প্রাথমিক চিকিত্সা প্রদান করা হয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...