প্রকাশিত: ০৯/০৭/২০১৮ ৭:৫৪ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৫৯ এএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচির সাথে প্রেসক্লাবের সদস্যদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় ইউএনও’র কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে ইউএনও ছাড়াও অন্যদের মধ্যে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপজেলা আ’লীগ সভাপতি মোহাম্মদ শফিউল্লাহ, সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব প্রধান উপদেষ্টা মাঈনুদ্দিন খালেদ, সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সহ সভাপতি আবদুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন, ক্রীড়া ও পাঠাগার সম্পাদক আবদুর রশিদ, সহ ক্রীড়া ও পাঠাগার সম্পাদক মোহাম্মদ শাহীন, নির্বাহী সদস্য মুফিজুর রহমান, সদস্য মাহমুদুল হক বাহাদুর, মোহাম্মদ তৈয়ব উল্লাহ, মোহাম্মদ ইউনুছ ও এম আবু শাহমা।

ইউএনও নাইক্ষ্যংছড়ির সুষ্ট ও সুন্দর পরিবেশ বজায় রাখতে সবার সহায়তা কামনা করেন। পাশাপাশি লেখনিতে সত্য তোলে ধরার আহবান জানান। মতবিনিময় সভা শেষে প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনও সাদিয়া আফরিন কচিকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন।

পাঠকের মতামত

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...

উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুর, দুর্গাপূজার আগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক

কক্সবাজারের উখিয়া সদরের দারোগা বাজার কেন্দ্রীয় মহাশ্মশানের সীমানাপ্রাচীরের প্রায় ১৫ ফুট অংশ রাতের আঁধারে ভেঙে ...

উখিয়ায় সহকারী শিক্ষকদের জ্যেষ্ঠতা তালিকায় অনিয়ম ও তথ্য গোপনের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সম্মিলিত পূর্ণাঙ্গ জ্যেষ্ঠতা (গ্রেডেশন) তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়ম ...