প্রকাশিত: ২৬/০৩/২০২০ ৩:১১ পিএম

নিজস্ব প্রতিবেদক :
নাইক্ষ্যংছড়ি উপজেলায় একদিকে চলছে লকডাউন, অন্যদিকে ক্ষোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা হোম কোয়ারেন্টাইনে থাকার কারণে উপজেলা প্রশাসনের কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। ২৫ মার্চ বিকেল সাড়ে ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো. ছলিম বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ২৪ মার্চ কক্সবাজার সদর হাসপাতালে মুসলিমা খাতুন নামে যে নারী কোভিট-১৯ করোনা ভাইরাস শনাক্তকরণ করা হয়। তার চিকিৎসার তত্ত্বাবধানে ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির স্বামী ডা. মো. ইউনুছ। আরও জানা গেছে, গত মঙ্গলবার ওই নারী সংক্রমণ বহনকারী রিপোর্ট পাওয়ার পর ডা. মো. ইউনুছ কক্সবাজার আইসোলেশন ওয়ার্ডে আছেন। আর এদিকে সর্তকতা অবলম্বন ও কোভিট-১৯ সংক্রমণ প্রতিরোধে সাদিয়া আফরিন কচি হোম কোয়ারেন্টিনে রয়েছেন তবে তিনি এ পর্যন্ত সুস্থ আছেন। নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনর্চাজ আনোয়ার হোসেন জানান, গত মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচির স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে নাইক্ষ্যংছড়ি লকডাউন ঘোষণার মেসেজটি পাওয়ার সাথে সাথে লকডাউন করা হয়। পরে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের টিএস আবু জাফরের কাছে জানতে পারি ইউএনও ম্যাডাম কোয়ারেন্টাইনে আছেন।

পাঠকের মতামত

টেকনাফ-উখিয়া উপকুলের সৈকত থেকে শামুক-ঝিনুক পাচার; প্রশাসন নির্বিকার

বঙ্গোপসাগরের টেকনাফ-উখিয়ার উপকুলের সৈকত এলাকা থেকে শামুক-ঝিনুক সংগ্রহ করে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে। প্রকাশ্যে শামুক-ঝিনুক ...

অভিযানের পরও মেরিনড্রাইভে নির্মাণযজ্ঞ, ‘সরকারি দপ্তর’ ম্যানেজের দাবি!

টুপটুপ রিসোর্টে অগ্নিকান্ডের পর মেরিনড্রাইভ এলাকায় অবৈধ-অনুমোদনহীন স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। ...

ডিএনএ টেস্টে নিহত ১০ জনের পরিচয় মিলেছে, মিলেনি ছাত্রদল নেতার স্ত্রীর পরিচয়

উখিয়ার ইনানীতে টুপটুপ রেস্তোরাঁ অ্যান্ড রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় ডিএনএ পরীক্ষায় শনাক্ত করেছে ...