প্রকাশিত: ৩০/০৯/২০১৮ ১১:০৭ এএম

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি ::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে নিজেদের মধ্যে গোলাগুলিতে তিন ডাকাত নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।

রোববার সকালে বাইশারী এলাকার থ্রি-স্টার রাবার বাগানের পাশে দ্বিন মোহাম্মদের এলাকা থেকে গুলিবিদ্ধ মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের আব্দুস সোবাহানের ছেলে আনোয়ার, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া এলাকার নুরুল হকের ছেলে আব্দুল হামিদ ও সুপারিকাটা এলাকার সৈয়দ হোসেনের ছেলে মো. বাপ্পি ।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আলমগীর জানান, ভোর ৫টার দিকে ডাকাতি শেষে মালামাল ভাগভাটোয়ারা নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়েন ডাকাতরা। পরে গোলাগুলি করলে তিন জন নিহত হন। ঘটনাস্থলে তিন জনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পাঠকের মতামত

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স

বাংলাদেশে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) প্রতিনিধি ইভো ফ্রেইজেন সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকায় ফ্রান্সের রাষ্ট্রদূত ...