প্রকাশিত: ১৪/০৬/২০২০ ৭:৩৭ পিএম

মোঃ জয়নাল আবেদীন টুক্কু, নাইক্ষ্যংছড়ি:
নাইক্ষ্যংছড়িতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে ও মাস্ক না পরায় পৃথক অভিযানে ১৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

আদালত পরিচালনা করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী সাদিয়া আফরিন কচি এবং সি.এ টু( ইউ,এন,ও) সনজয় দাশ।
আদালত সূত্রে জানা যায় ১৪ জুন রবিবার সকাল সাড়ে ১০টায় থেকে দুপুর ১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদরের বাজারে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব অমান্য করা, সরকার ঘোষিত নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, পথচারী সহ ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি না মানায় দণ্ডবিধি ২৬৯ ধারায় ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি জানান – অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে স্বাস্থ্য বিধি না মানলে আমরা আরও কঠোর হতে বাধ্য হবো।

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer