প্রকাশিত: ২১/০৭/২০১৭ ৬:৩৪ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৯ পিএম

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি::
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পাঁচ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০ টা থেকে নবায়ন অভিযানের উদ্বোধন করা হয়। উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম কোম্পানী সভাপতিত্বে অনুষ্ঠিত সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রশিদ, ক্রীড়া সাংস্কৃতিক বিষয়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, লামা বিএনপির সভাপতি আমির হোসেন আমু, লামা ও সাবেক পৌর মেয়র থোয়াইনু অং চৌধুরী,আলীকদম উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক মংক্যউনু মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নুরুল কাশেম, যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও বাইশারী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মনিরুল হক, উপজেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মদ, জেলা মিডিয়া দল নেতা ওমর ফারুক প্রমুখ। এছাড়া সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানে পাঁচ ইউনিয়নে অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নবায়ন অভিযানে সাচিংপ্রু জেরী নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবারে দলের মধ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ব্যাপক সাড়া পেয়েছে। এখন আর দ্বিধা বিভক্তির সময় নেই। আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

শুক্রবার সকাল ১০টায় বাইশারী বাজার চত্বরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মধ্য দিয়ে সদস্য সংগ্রহ ও নবায়ন অভিযানের উদ্বোধন ঘোষণা করেন এবং ফরম বিতরণ করা হয়।

এর পরপরই বেলা ১১টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আলম কোম্পানীর বাস ভবনে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বাকী চার ইউনিয়নে নেতা কর্মীদের হাতে ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ এবং নবায়ন অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

পাঠকের মতামত

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...

টেকনাফে জনতার বিক্ষোভের মুখে গণশুনানি পন্ড; কর্মকর্তা ও রাজনৈতিক নেতা অবরুদ্ধ!

“ইউনিয়ন বিভক্তি হলে আমরণ অনশন করবো” “বর্গকিলোমিটারের অজুহাতে ইউনিয়ন বিভক্তি চাই না” “ইউনিয়ন বিভক্তি হলে ...

কক্সবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা গাইডলাইন অনুমোদন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা (এলএসবিই) বাস্তবায়নের লক্ষ্যে গাইডলাইন উপস্থাপন ও অনুমোদনবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ...

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...
Single Page Footer