উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ১৯/১০/২০২২ ১০:৩৫ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বন্য হাতের আক্রমণে আব্দুল মান্নান (৫৩) নামে বিজিবির এক সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ১০টার দিকে সীমান্তের ৪৮-৪৯ পিলারের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
বুধবার সকালে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্টু সাহা এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আব্দুল মান্নান ভাল্লুকখাইয়া বর্ডার অবজারবেশন পোস্টে (বিওপি) দায়িত্ব পালন করছিলেন। এসময় বন্য হাতির আক্রমণে তহিদুল ইসলাম নামে বিজিবির আরেক সদস্য গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জনায়, চোরাকারবারীরা মিয়ানমার থেকে সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু পাচার করছে, এমন খবরে বিজিবির একটি টহল দল অভিযান শুরু করে। এসময় বিজিবির সদস‌্যরা একটি বন‌্য হাতির দলের সামনে পড়ে। বাকিরা পালিয়ে রক্ষা পেলেও হাতির পায়ে পিষ্ট হয়ে নায়েব সুবেদার আব্দুল মান্নান ঘটনাস্থলে মারা যান। রাতেই তার লাশ উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ন সদরে নিয়ে আসা হয়।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...